টানা ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডের পাতায়া শহরের উপকূলে নোঙর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিশালাকার যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। জাহাজটিতে রয়েছেন প্রায় ৫ হাজার মার্কিন সেনাসদস্য, যারা মূলত বিশ্রাম ও বিনোদনের জন্য এই পর্যটন শহরে আসছেন।
দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যে মন্দা চলায় বিপুলসংখ্যক সেনার এই আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় হোটেল ও দোকান মালিকেরা। মেয়রের ধারণা, একেকজন সেনা সদস্য দিনে প্রায় ৩০ থেকে ৯১ ডলার পর্যন্ত খরচ করতে পারেন, যা শহরের অর্থনীতিকে সাময়িকভাবে চাঙা করতে সাহায্য করবে।
তবে বিপুলসংখ্যক সেনা একসঙ্গে শহরে আসায় যৌন নিপীড়ণ, শৃঙ্খলাহানি এবং রোগব্যাধি ছড়ানোর ঝুঁকি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। থাইল্যান্ডে আইনত পতিতাবৃত্তি নিষিদ্ধ হলেও পাতায়ায় এই ব্যবসা বেশ খোলামেলা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনারা শহরে নামার আগেই পুলিশ নাইটলাইফ ও সৈকত এলাকাগুলোতে নজরদারি বাড়িয়ে দিয়েছে, যেখানে ইতোমধ্যে অভিযান চালিয়ে প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করার পর মধ্যপ্রাচ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতময় পরিস্থিতির কারণে জাহাজটিকে দীর্ঘ সময় সাগরে অবস্থান করতে হয়েছিল। ফলে দীর্ঘ সমুদ্রযাত্রার মানসিক চাপ ও ক্লান্তি দূর করতেই পাতায়ায় এই বিরতির আয়োজন করা হয়েছে।
গ্রী এসি অফিশিয়াল শোরুম লোকেশন ও যোগাযোগ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে গ্রী এসি ইনভার্টার দাম

আপনার মতামত লিখুন