ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামীর আলো

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সকাল ৯টা ১৭ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছান তারেক রহমান। পরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দুই নেতার স্মৃতির প্রতি সম্মান জানান তারেক রহমান ও উপস্থিত নেতারা। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ডা. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মাজারসংলগ্ন লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শেষে নিরাপত্তা বেষ্টনী সরিয়ে সাধারণ নেতাকর্মীদের জন্য মাজার এলাকা উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা সেখানে জড়ো হতে থাকেন।

ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, র‌্যালি এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গ্রী এসি অফিশিয়াল শোরুম লোকেশন ও যোগাযোগ

গ্রী এসি শোরুম ঢাকা

বাংলাদেশে গ্রী এসি ইনভার্টার দাম 

গ্রী এসি প্রাইস ইন বাংলাদেশ 

গ্রী এসি শোরুম 

গ্রী এসির দাম কত?

আপনার মতামত লিখুন

আগামীর আলো

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো