কারিগরি শিক্ষার সঙ্গে শিল্প খাতের সংযোগ আরও শক্তিশালী করতে চীনের মডেল অনুসরণ করতে চায় সরকার। শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। সম্প্রতি চীন সফরে কারিগরি শিক্ষা নিয়ে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সইসহ বিভিন্ন কার্যক্রমের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ খান তিন দিনের চীন সফর করেন। সফরে চীনের কারিগরি শিক্ষা ব্যবস্থা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক এবং দক্ষতা উন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বাংলাদেশ ও চীনের মানুষের মধ্যে বিদ্যমান সম্পর্ক কারিগরি শিক্ষার মাধ্যমে নতুন মাত্রা পেতে পারে। দুই দেশের তরুণদের মধ্যে অংশীদারত্ব, কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে এ সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, চীনের কারিগরি শিক্ষা ব্যবস্থায় শিল্প খাতের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বাংলাদেশও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষাকে আরও কর্মমুখী করতে চায়। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় নিয়ে কারিগরি শিক্ষার পাঠ্যক্রম ও প্রশিক্ষণ ব্যবস্থা সাজানো গেলে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে। এতে দেশের শিল্প খাতের উৎপাদনশীলতা ও সক্ষমতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
গ্রী এসি অফিশিয়াল শোরুম লোকেশন ও যোগাযোগ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

বাংলাদেশে গ্রী এসি ইনভার্টার দাম

আপনার মতামত লিখুন