ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামীর আলো

মেসির চার গোলে জয়খরা কাটল মায়ামির

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬

মেসির চার গোলের ঝড়ে মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে জয়ে ফিরল মায়ামি

টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। আর সেই জয় ফেরানোর নায়ক আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মন্ট্রিয়েলের বিপক্ষে একাই চার গোল করে দলকে ৭-১ ব্যবধানের বড় জয় এনে দিয়েছেন তিনি।

ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচে শুরু থেকেই জয়ের জন্য মরিয়া ছিল মায়ামি। ম্যাচের ২০ মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। ক্লাবটির হয়ে এটিই ছিল তাঁর প্রথম গোল।

তবে ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের নিচু শটে সমতায় ফেরে মন্ট্রিয়েল। এরপর শুরু হয় মেসির একক আধিপত্য।

৪০ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে মায়ামিকে আবারও এগিয়ে দেন মেসি। নিচু ও বাঁকানো শটটি মন্ট্রিয়েলের গোলরক্ষক থমাস গিলিয়েরকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। ৫১ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ৮০ মিনিটে মেসির পাস থেকেই গোল করেন লুইস সুয়ারেজ।

৮৩ মিনিটে রদ্রিগো দি পলের পাস পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আবারও ফ্রি-কিক থেকে অসাধারণ বাঁকানো শটে নিজের চতুর্থ গোলটি করেন তিনি।

মায়ামির হয়ে মেসির চার গোলের পাশাপাশি আরেকটি গোল করেন অ্যালেক্স শ। ফলে শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই ম্যাচে চার গোল করে ক্যারিয়ারে অষ্টমবারের মতো এক ম্যাচে অন্তত চার গোল করলেন মেসি। তবে মায়ামির জার্সিতে এক ম্যাচে চার গোল করার ঘটনা এবারই প্রথম। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

চলতি মৌসুমের এমএলএসে ১৯ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১৮। গোলদাতাদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পিটার মুসার চেয়ে দুই গোল এগিয়ে।

এই জয়ে টানা পাঁচ ম্যাচের জয়খরা কাটানোর পাশাপাশি ইস্টার্ন কনফারেন্সে নিজেদের দ্বিতীয় স্থানও ধরে রেখেছে মায়ামি। তবে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে এখনো ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

গ্রী এসি অফিশিয়াল শোরুম লোকেশন ও যোগাযোগ

গ্রী এসি শোরুম ঢাকা

বাংলাদেশে গ্রী এসি ইনভার্টার দাম 

গ্রী এসি প্রাইস ইন বাংলাদেশ 

গ্রী এসি শোরুম 

গ্রী এসির দাম কত?

আপনার মতামত লিখুন

আগামীর আলো

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেসির চার গোলে জয়খরা কাটল মায়ামির

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো