জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে রুপসী আক্তার (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ এলাকার আব্দুল হান্নানের সেচ পাম্পের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুপসী আক্তার উপজেলার ঘোনাপাড়া এলাকার সাইরুদ্দিন শেখের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়।
বাংলাদেশে গ্রী এসি ইনভার্টার দাম
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রোপা আমন ধানের ক্ষেতে পানি দেওয়ার জন্য এক কৃষক সেচ পাম্প চালু করতে ঘরে যান। সেখানে একটি চৌকির ওপর রুপসীর মরদেহ পড়ে থাকতে দেখে তিনি স্থানীয়দের জানান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা পাশা বলেন, সকালে সেচ পাম্পের ঘরে এক তরুণীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তাঁর ভাষ্য, তরুণীর মুখ দিয়ে রক্ত বের হওয়ার মতো দেখা যাচ্ছিল। মরদেহের পাশে মাটিতে একটি ওড়নাও পড়ে ছিল। রাতে কেউ তাকে সেখানে এনে হত্যা করে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
নিহতের বাবা সাইরুদ্দিন শেখ জানান, কাজের কারণে তিনি জামালপুরে থাকেন। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে রাত সাড়ে ১০টার দিকে মেয়েকে খুঁজেও পাননি। রাত হয়ে যাওয়ায় তখন আর খোঁজাখুঁজি করেননি। পরে সকালে মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান। তবে কারও ওপর তাঁর সন্দেহ নেই।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন