ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড়সংলগ্ন হাসপাতাল সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত হাসান আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে নিজ বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে থাকা মেয়ের ওপর হামলা চালিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর ভুক্তভোগী ও তার মাকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেওয়া হয় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার কয়েক দিন পর ভুক্তভোগী বিষয়টি তার ৩০ বছর বয়সী সৎ মাকে জানায়। পরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
বাংলাদেশে গ্রী এসি ইনভার্টার দাম
পুলিশ জানায়, নুরুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার পাশাপাশি ঢাকার বাড্ডা থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় করা একটি দস্যুতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, কিশোরীর সৎ মায়ের অভিযোগের ভিত্তিতে নুরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দস্যুতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন