ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামীর আলো

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালু, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বিদ্যালয়ে পুষ্টিকর খাবার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে চালু হওয়া মেয়েদের সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন পর্যালোচনা করা হয়। এতে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে কর্মসূচিটির ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির নির্দেশ দেন। পাশাপাশি ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল কার্যক্রমের খাবারের পুষ্টিমান, নিরাপত্তা ও মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। খাবারের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এছাড়া মিড-ডে মিলের দুটি বিকল্প পদ্ধতির কার্যকারিতা যাচাইয়ে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালু, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বিদ্যালয়ে পুষ্টিকর খাবার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে চালু হওয়া মেয়েদের সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন পর্যালোচনা করা হয়। এতে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে কর্মসূচিটির ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির নির্দেশ দেন। পাশাপাশি ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল কার্যক্রমের খাবারের পুষ্টিমান, নিরাপত্তা ও মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। খাবারের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এছাড়া মিড-ডে মিলের দুটি বিকল্প পদ্ধতির কার্যকারিতা যাচাইয়ে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো