ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারের সঙ্গে জড়িত।
শনিবার (২৩ আগস্ট) রাত ৩টা ১৫ মিনিটের দিকে নবাবগঞ্জ থানাধীন বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আইয়ুব আলীর চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর এসআই (নিঃ) মো. আপেল মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবাবগঞ্জ থানার কাঁঠালিঘাটা এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে মো. রাজিব হোসেন (৩৪), মহব্বতপুর গ্রামের মৃত শেখ গহের আলীর ছেলে মো. শেখ আলম (৪০) এবং আল হাদিপুর গ্রামের আবু জাফর মাতব্বরের ছেলে আকাশ সিকদার মান্নান (৪১)।
পুলিশ জানায়, অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন