ময়মনসিংহ শহরের একটি বাসার ছাদ থেকে পড়ে গিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টার দিকে ময়মনসিংহ শহরের একটি বাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন উম্মে হাবিবা রিজু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত উম্মে হাবিবা রিজু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রিজুর স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তারা ময়মনসিংহ শহরের ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন