ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আগামীর আলো

দোহারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মলি আক্তার (২৮) নামে এক নারী খুন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬

দোহারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মলি আক্তার (২৮) নামে এক নারী খুন
দোহারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মলি আক্তার (২৮) নামে এক নারী খুন

বিশেষ প্রতিবেদক-

ঢাকার দোহার উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মলি আক্তার (২৮) নামে এক নারী খুন হয়েছেন।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, উপজেলার আন্তা বাগেরকাচা গ্রামে শনিবার ভোরের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মলি ওই গ্রামের বাদশা বার্বুচির মেয়ে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি আবু বকর সিদ্দিক  জানান, ভোরে প্রকৃতির ডাকে সারা দিতে মলি ঘর থেকে বের হলে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দোহারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মলি আক্তার (২৮) নামে এক নারী খুন

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক-

ঢাকার দোহার উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মলি আক্তার (২৮) নামে এক নারী খুন হয়েছেন।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, উপজেলার আন্তা বাগেরকাচা গ্রামে শনিবার ভোরের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মলি ওই গ্রামের বাদশা বার্বুচির মেয়ে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি আবু বকর সিদ্দিক  জানান, ভোরে প্রকৃতির ডাকে সারা দিতে মলি ঘর থেকে বের হলে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো