কুমিল্লা নগরীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। প্রথম ঘটনাস্থল এবং পরে একই সড়কে আরও দুটি স্থানে ককটেল বিস্ফোরণ এলাকা থেকে বেশ কিছু সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে রোববার রাতে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট জব্দ করা একটি ব্যাগ নির্জন স্থানে নিয়ে নিষ্ক্রিয়করণ করেছে।
এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ী) কালী গাছতলা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়েছেন। আহতদের কুমিল্লা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ, র্যাব, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে মুখোশ পরিহিত একজন ব্যক্তি ব্যাগ হাতে ওই এলাকায় প্রবেশ করে। পাশে আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যাগটি রাখার একপর্যায়ে মুখোশ পরিহিত ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ওরা পালিয়ে যাওয়ার সময় একটি ককটেল নিক্ষেপ করেছে; যা বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, ‘জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।’
কোতোয়ালি মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থলের বেশ কিছু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। দুর্বৃত্তের রেখে যাওয়া একটি ব্যাগ রোববার রাতে নিষ্ক্রিয়করণ করেছে ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট। তবে ওই ব্যাগে বোমা ছিল কিনা এমন তথ্য এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন