ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আগামীর আলো

দুদক চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে: নাহিদ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬

দুদক চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে: নাহিদ
দুদক চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘দুদকের চেয়ারম্যানকে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে মব তৈরি করে তাঁকে প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য করা হয়েছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ—সবকিছু দলীয়করণ করা হয়েছিল। সেই একই প্রবণতা। এই সরকারের এক মাসও হয়নি, সেই প্রবণতা শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি।’

শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতারা অংশগ্রহণ করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকারের শুরু থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশকে কীভাবে পরিচালিত করতে চাচ্ছে, কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে। সংস্কারের বিপক্ষে, বিচারের বিপক্ষে যদি কোনো শক্তি, কোনো সরকার দাঁড়ায়, বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করবে না। জাতীয় নাগরিক পার্টি এবং ১১ দল সেটা কোনোভাবেই মেনে নেবে না। আমরা এই সরকারের সাথে কাজ করতে চেয়েছিলাম, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় সংসদে থাকতে চাচ্ছি এখনো। কিন্তু সেটার জন্য সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্যাসহ অনেকে।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দুদক চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে: নাহিদ

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘দুদকের চেয়ারম্যানকে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে মব তৈরি করে তাঁকে প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য করা হয়েছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ—সবকিছু দলীয়করণ করা হয়েছিল। সেই একই প্রবণতা। এই সরকারের এক মাসও হয়নি, সেই প্রবণতা শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি।’

শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতারা অংশগ্রহণ করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকারের শুরু থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশকে কীভাবে পরিচালিত করতে চাচ্ছে, কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে। সংস্কারের বিপক্ষে, বিচারের বিপক্ষে যদি কোনো শক্তি, কোনো সরকার দাঁড়ায়, বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করবে না। জাতীয় নাগরিক পার্টি এবং ১১ দল সেটা কোনোভাবেই মেনে নেবে না। আমরা এই সরকারের সাথে কাজ করতে চেয়েছিলাম, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় সংসদে থাকতে চাচ্ছি এখনো। কিন্তু সেটার জন্য সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্যাসহ অনেকে।

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো