নিজস্ব প্রতিবেদক
মাদক নিয়ে বিরোধের জেরে ঢাকার দোহার উপজেলায় এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার চর মোহাম্মদপুর আজামবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
আহত স্বপন (২৮) দোহারের চর মোহাম্মদপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে ও পেশায় একজন রাজমিস্ত্রী।
আহতের মা নুর জাহান জানান, স্থানীয় জুম্মন ও জুলহাস নামের দুইজনসহ আরও কয়েকজনের সঙ্গে তার ছেলের মাদক নিয়ে বিরোধ ছিলো। এর জেরে আজ বিকেলে কয়েকজন এসে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ওই স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন