ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
আগামীর আলো

গাড়িচালক এখন কোটিপতি, নেপথ্যে ভাই ছিলেন ‘উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস’

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

গাড়িচালক এখন কোটিপতি, নেপথ্যে ভাই ছিলেন ‘উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস’
গাড়িচালক এখন কোটিপতি, নেপথ্যে ভাই ছিলেন ‘উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস’

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস ছিলেন মোয়াজ্জেম হোসেন। তারই বড় ভাই রিয়াজুল ইসলাম। পেশায় ছিলেন একজন গাড়িচালক। তবে এখন সম্পত্তির কমতি নেই তার।

আগে মাস শেষে যা আয় হতো, তা দিয়েই চলত সংসার। কিন্তু মাত্র আট মাসে বদলে গেছে তার জীবনের হিসাব-নিকাশ। ২০২৪-২৫ কর বর্ষে দাখিল করা আয়কর রিটার্নে রিয়াজুল ইসলাম তার ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। নথি অনুযায়ী, অর্জিত সম্পদের পুরোটাই তিনি অর্জন করেছেন ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে।

এই আট মাস তার ছোট ভাই মোয়াজ্জেম সাবেক উপদেষ্টার এপিএসের দায়িত্ব পালন করেছিলেন। আয়কর নথি অনুযায়ী, রিয়াজুল এখন দুটি গাড়ির মালিক, ব্যাংকে রয়েছে মোটা অঙ্কের আমানত, কোটি টাকার ব্যাবসায়িক মূলধন। এর বাইরেও রয়েছে তার নামে-বেনামে সম্পত্তি।

সম্পদের সঙ্গে সঙ্গে এলাকায় নিজের নাম-পরিচিতিও পরিবর্তন হয়েছে রিয়াজুলের। এলাকায় রিয়াজুল ইসলামকে সবাই চেনেন ইলিয়াস মণ্ডল নামে।

আয়কর রিটার্ন জমা দিলেও দুদক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এসব সম্পদ অর্জনের পক্ষে রিয়াজুল ইসলাম ওরফে ইলিয়াস মণ্ডল কোনো বৈধ উৎস দেখাতে পারেননি।

আয়কর নথিতে রিয়াজুল তার ব্যাবসায়িক মূলধন উল্লেখ করেন ৯৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। নথি ঘেঁটে দেখা যায়, রাজধানীর শ্যামলী শাখায় ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির ১৪৮১৫৮০০৮৪২৭৫ হিসাব নম্বরে তার ১৬ লাখ ৯৯ হাজার ৭২৮ টাকা এফডিআর রয়েছে। এই এফডিআরে থাকা অর্থ অর্জনের তারিখ উল্লেখ করা হয়েছে গত বছরের ১০ নভেম্বর।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বুধবার, ২০ মে ২০২৬

গাড়িচালক এখন কোটিপতি, নেপথ্যে ভাই ছিলেন ‘উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস’

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস ছিলেন মোয়াজ্জেম হোসেন। তারই বড় ভাই রিয়াজুল ইসলাম। পেশায় ছিলেন একজন গাড়িচালক। তবে এখন সম্পত্তির কমতি নেই তার।

আগে মাস শেষে যা আয় হতো, তা দিয়েই চলত সংসার। কিন্তু মাত্র আট মাসে বদলে গেছে তার জীবনের হিসাব-নিকাশ। ২০২৪-২৫ কর বর্ষে দাখিল করা আয়কর রিটার্নে রিয়াজুল ইসলাম তার ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। নথি অনুযায়ী, অর্জিত সম্পদের পুরোটাই তিনি অর্জন করেছেন ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে।

এই আট মাস তার ছোট ভাই মোয়াজ্জেম সাবেক উপদেষ্টার এপিএসের দায়িত্ব পালন করেছিলেন। আয়কর নথি অনুযায়ী, রিয়াজুল এখন দুটি গাড়ির মালিক, ব্যাংকে রয়েছে মোটা অঙ্কের আমানত, কোটি টাকার ব্যাবসায়িক মূলধন। এর বাইরেও রয়েছে তার নামে-বেনামে সম্পত্তি।

সম্পদের সঙ্গে সঙ্গে এলাকায় নিজের নাম-পরিচিতিও পরিবর্তন হয়েছে রিয়াজুলের। এলাকায় রিয়াজুল ইসলামকে সবাই চেনেন ইলিয়াস মণ্ডল নামে।

আয়কর রিটার্ন জমা দিলেও দুদক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এসব সম্পদ অর্জনের পক্ষে রিয়াজুল ইসলাম ওরফে ইলিয়াস মণ্ডল কোনো বৈধ উৎস দেখাতে পারেননি।

আয়কর নথিতে রিয়াজুল তার ব্যাবসায়িক মূলধন উল্লেখ করেন ৯৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। নথি ঘেঁটে দেখা যায়, রাজধানীর শ্যামলী শাখায় ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির ১৪৮১৫৮০০৮৪২৭৫ হিসাব নম্বরে তার ১৬ লাখ ৯৯ হাজার ৭২৮ টাকা এফডিআর রয়েছে। এই এফডিআরে থাকা অর্থ অর্জনের তারিখ উল্লেখ করা হয়েছে গত বছরের ১০ নভেম্বর।

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো