ঢাকা    সোমবার, ১৮ মে ২০২৬
আগামীর আলো

জবিতে সংঘর্ষ, যা বললেন ছাত্রদল সভাপতি

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

জবিতে সংঘর্ষ, যা বললেন ছাত্রদল সভাপতি

বৃহস্পতিবার দুপুরে ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা করার অভিযোগ উঠে। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কক্ষে উপস্থিত সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ছাত্রদলের সভাপতি রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন অভিযোগ তোলেন।

পোস্টে রাকিব লিখেন, ‘আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ভবনে জকসুর জিএস এবং শিবিরের নেতা-কর্মীদের নেতৃত্বে সাংবাদিক সমিতি দখলের চেষ্টার ঘটনাটি ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত শিবিরের অনৈতিক সহায়তা ভোগের অভিযোগ প্রমাণিত হল।’

ছাত্রদলের সভাপতি তার পোস্টে আরও অভিযোগ করে লিখেন, ‘জামায়াত শিবিরের নিজ দলীয় ভিসি, প্রক্টর এবং নির্বাচন কমিশনের প্রকাশ্য অনৈতিক সহযোগিতায় দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।’

ছাত্রদল সভাপতি আরও লেখেন, ‘আজ জকসুর জিএস-এর নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দখলের চেষ্টা ও হামলায় বেশ কিছু সাংবাদিক আহত হয়েছেন। জবি সাংবাদিক সমিতি ভবনে শিবিরের নেতা-কর্মীদের কাজ কি?’

শেষে তিনি হুঁশিয়ারি দেন, ‘সব দালালদের মুখোশ উন্মোচিত হবে এবং জবাব দেয়া হবে।’

আপনার মতামত লিখুন

আগামীর আলো

সোমবার, ১৮ মে ২০২৬

জবিতে সংঘর্ষ, যা বললেন ছাত্রদল সভাপতি

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো