ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
আগামীর আলো

বিয়ে করলেন শচীন পুত্র অর্জুন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

বিয়ে করলেন শচীন পুত্র অর্জুন
বিয়ে করলেন শচীন পুত্র অর্জুন

অবশেষে বিয়ে করলেন অর্জুন টেন্ডুলকার। মুম্বাইয়ের উদীয়মান উদ্যোগপতি সানিয়া চন্দোকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। 

তার বিবাহ অনুষ্ঠানে ক্রিকেট তারকা থেকে বলিউডের একাধিক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। 

বিবাহ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের একাধিক তারকা হাজির হয়েছেন। মুম্বাইয়ের মহালক্ষ্মী রেস কোর্সে আপাতত বসেছে চাঁদের হাট। স্ত্রী সাক্ষীকে সঙ্গে নিয়ে এসেছেন ভারতীয় সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উপস্থিত হয়েছেন সুরেশ রায়না, যুবরাজ সিং, রাহুল দ্রাবিড় এবং হরভজন সিং।

এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের প্রত্যেককেই ট্র্যাডিশনাল পোশাকে দেখতে পাওয়া যায়। বিশেষত, ক্রিকেটারদের সহধর্মিনীরা শাড়ি এবং স্যুট পরিধান করে এসেছেন। সেই ছবিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

২০২৫ সালের আগস্ট মাসে অর্জুন এবং সানিয়ার মধ্যে বাগদান সম্পূর্ণ হয়েছিল। সানিয়া চন্দোক একজন সফল উদ্যোগপতি। মুম্বাইয়ের নামজাদা ব্যবসায়িক পরিবারের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। শোনা যায়, অর্জুনের সঙ্গে তিনি বেশ কয়েকবছর ধরেই ডেট করছিলেন।

অর্জুন টেন্ডুলকার ঘরোয়া টুর্নামেন্টে বেশ পরিচিত। বাঁ হাতে পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও পারদর্শী। গোয়ার হয়ে রনজি ট্রফি খেলতে নেমে অভিষেক ম্য়াচে সেঞ্চুরি করে বাবার রেকর্ড ছুঁয়েছেন অর্জুন। 

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বুধবার, ২০ মে ২০২৬

বিয়ে করলেন শচীন পুত্র অর্জুন

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো