ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
আগামীর আলো

‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়’

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়’
‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়’

সাকিব আল হাসানকে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চেষ্টায় বিসিবি সফল হতে পারে কি না সেটা সময়ই বলে দেবে। শেষ পর্যন্ত তারকা অলরাউন্ডারকে ফেরাতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে বলে মনে করছেন নাজমুল হোসেন শান্ত।

২০২৪ সালের অক্টোবরে সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাকিব। গণ-অভ্যুত্থান ইস্যুতে হত্যা মামলার আসামি হওয়ায় লম্বা সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাবেক অধিনায়ক। তবে নতুন সরকার ক্ষমতায় পর সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি। এরই মধ্যে সাকিবের বিরুদ্ধে থাকা মামলার নথিপত্র সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। আইনগত জটিলতা দূর হলে আবারও দেশের জার্সিতে খেলতে পারবেন সাকিব।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখার কথা রয়েছে পাকিস্তান দলের। সেই সিরিজে সাকিবকে পেতে সর্বোচ্চ চেষ্টাই করা হচ্ছে বলা জানিয়েছে বিসিবির একটি দায়িত্বশীল সূত্র। বিসিএলের ফাইনাল শেষে সাকিব সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শান্ত বলেন, ‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়। যদি আসেন, খেলেন অবশ্যই আমি বিশ্বাস করি কম্বিনেশন ভালো হবে এবং সেই প্রভাব রাখতে পারবেন দলের হয়ে। যদি আসে খুবই ভালো। তবে যদি না আসেন তাহলে আমাদের যে খেলোয়াড়গুলো আছে তাদের ওপরই বিশ্বাস রাখতে হবে।’

বিসিএলে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে হতাশ শান্ত। পাকিস্তান সিরিজকে সামনে রেখে উন্নতি তাগিদ দিয়েছেন তিনি, ‘ব্যাটিং ইউনিট হিসেবে গত ১০-১২ ম্যাচে ৫০ ওভার ব্যাট করতে পারিনি। এটা চিন্তার জায়গা, কীভাবে মিডল ওভারে ভালো ব্যাট করে ইনিংসটা শেষ করতে পারি। খুবই হতাশাজনক, চার দলেই, বিশেষ করে আমার দলে (উত্তরাঞ্চল)। চার দলের সবারই ৫০-৬০টা করে লিস্ট এ ম্যাচ খেলা খেলোয়াড় রয়েছে। ব্যাটিং ইউনিট হিসেবে আরও ধারাবাহিক এবং আরও কিছু সেঞ্চুরি হওয়া দরকার ছিল, যেটা হয়নি। এটা হতাশাজনক। আন্তর্জাতিক ক্রিকেটেও এমন হচ্ছে। পাকিস্তান সিরিজে কীভাবে উন্নতি করা যায় এটাই এখন জরুরি।’

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বুধবার, ২০ মে ২০২৬

‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়’

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো