ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
আগামীর আলো

রাতের আধারে সরকারি জমি দখলের অভিযোগ পৌর যুবদল নেতার বিরুদ্ধে

প্রকাশ : ০২ মার্চ ২০২৬

রাতের আধারে সরকারি জমি দখলের অভিযোগ পৌর যুবদল নেতার বিরুদ্ধে
রাতের আধারে সরকারি জমি দখলের অভিযোগ পৌর যুবদল নেতার বিরুদ্ধে

দোহার (ঢাকা) প্রতিনিধি. দোহারে সরকারি জমিতে রাতের আধারে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মুছলেম উদ্দিনের বিরুদ্ধে। রোববার রাত ১০ টার দিকে থানার মোড় এলাকায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের আঞ্চলিক মহাসড়কের পাশে এঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ। তিনি অভিযুক্তকে বৈধ কাগজ নিয়ে আগামীকাল সোমবার ভূমি অফিসে যেতে বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন দোহার থানা ওসি আবু বকর সিদ্দিক। এদিকে অভিযুক্ত মুছলেম উদ্দিন বলেন, এটি তার নিজস্ব জমি। সরকারি রাস্তায়ও তার কিছু জমি রয়েছে। তিনি আরও বলেন, দিনে জায়গা পরিস্কার করেছি তাই রাতে কাজ করছি।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বুধবার, ২০ মে ২০২৬

রাতের আধারে সরকারি জমি দখলের অভিযোগ পৌর যুবদল নেতার বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

দোহার (ঢাকা) প্রতিনিধি. দোহারে সরকারি জমিতে রাতের আধারে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মুছলেম উদ্দিনের বিরুদ্ধে। রোববার রাত ১০ টার দিকে থানার মোড় এলাকায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের আঞ্চলিক মহাসড়কের পাশে এঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ। তিনি অভিযুক্তকে বৈধ কাগজ নিয়ে আগামীকাল সোমবার ভূমি অফিসে যেতে বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন দোহার থানা ওসি আবু বকর সিদ্দিক। এদিকে অভিযুক্ত মুছলেম উদ্দিন বলেন, এটি তার নিজস্ব জমি। সরকারি রাস্তায়ও তার কিছু জমি রয়েছে। তিনি আরও বলেন, দিনে জায়গা পরিস্কার করেছি তাই রাতে কাজ করছি।

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো