ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আগামীর আলো

ইরানে মার্কিন-ইসরাইল হামলার প্রতিক্রিয়ায় যা বলল উত্তর কোরিয়া

প্রকাশ : ০১ মার্চ ২০২৬

ইরানে মার্কিন-ইসরাইল হামলার প্রতিক্রিয়ায় যা বলল উত্তর কোরিয়া
ইরানে মার্কিন-ইসরাইল হামলার প্রতিক্রিয়ায় যা বলল উত্তর কোরিয়া

ইরানের ওপর মার্কিন-ইসরাইল হামলার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ এবং একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ-কে দেওয়া বক্তব্যে মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপ জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো পরিস্থিতিতেই এই ধরনের আগ্রাসী যুদ্ধ গ্রহণযোগ্য হতে পারে না।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ‘হেজেমনিক ও গ্যাংস্টারসুলভ’ আচরণের কারণে এ হামলায় তাদের সম্পৃক্ততা উত্তর কোরিয়ার কাছে অপ্রত্যাশিত ছিল না। ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই শক্তিপ্রদর্শন ও একতরফা পদক্ষেপের ওপর নির্ভরশীল বলেও অভিযোগ করা হয়।

উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ইরানে মার্কিন-ইসরাইল হামলার প্রতিক্রিয়ায় যা বলল উত্তর কোরিয়া

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

ইরানের ওপর মার্কিন-ইসরাইল হামলার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ এবং একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ-কে দেওয়া বক্তব্যে মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপ জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো পরিস্থিতিতেই এই ধরনের আগ্রাসী যুদ্ধ গ্রহণযোগ্য হতে পারে না।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ‘হেজেমনিক ও গ্যাংস্টারসুলভ’ আচরণের কারণে এ হামলায় তাদের সম্পৃক্ততা উত্তর কোরিয়ার কাছে অপ্রত্যাশিত ছিল না। ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই শক্তিপ্রদর্শন ও একতরফা পদক্ষেপের ওপর নির্ভরশীল বলেও অভিযোগ করা হয়।

উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো