ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আগামীর আলো

সড়ক দুর্ঘটনায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্সের মৃত্যু

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সড়ক দুর্ঘটনায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্সের মৃত্যু

বিশেষ প্রতিবেদক

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রিটা হালদার (৪৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস. এম. সাখাওয়াত হোসেন জানান, শনিবার সকালে নারায়নগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিটা হালদার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম সাইমন বিমল হালদার।

স্বাস্থ্য কর্মকর্তা সাখাওয়াত প্রিয়বাংলা নিউজ২৪কে জানান, বৃহস্পতিবার ডিউটি শেষ করে স্বামীর কর্মস্থল নারায়ণগঞ্জে স্বামীর কাছে গিয়েছিল রিটা। শনিবার সকালে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে নবাবগঞ্জে তার কর্মস্থলে ফিরছিলেন তিনি। এসময় মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, তার এমন মৃত্যুতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত। আমরা তাহার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সড়ক দুর্ঘটনায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্সের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রিটা হালদার (৪৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস. এম. সাখাওয়াত হোসেন জানান, শনিবার সকালে নারায়নগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিটা হালদার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম সাইমন বিমল হালদার।

স্বাস্থ্য কর্মকর্তা সাখাওয়াত প্রিয়বাংলা নিউজ২৪কে জানান, বৃহস্পতিবার ডিউটি শেষ করে স্বামীর কর্মস্থল নারায়ণগঞ্জে স্বামীর কাছে গিয়েছিল রিটা। শনিবার সকালে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে নবাবগঞ্জে তার কর্মস্থলে ফিরছিলেন তিনি। এসময় মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, তার এমন মৃত্যুতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত। আমরা তাহার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো