ঢাকা    সোমবার, ১৮ মে ২০২৬
আগামীর আলো

যে নিয়মে ইফতার ও সেহরি করবেন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

যে নিয়মে ইফতার ও সেহরি করবেন

পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আমল। হাদিসের আলোকে ইফতার ও সেহরির মৌলিক নিয়ম এবং দোয়াগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো—

ইফতার করার নিয়ম

১. সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা

সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করা মুস্তাহাব। এতে সুন্নতের অনুসরণ করা হয়।

لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ

‘মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, যতদিন তারা দ্রুত ইফতার করবে।’ (বুখারি ১৯৫৭, ১/২৬৩)

২. ইফতারের সময়

সূর্যাস্ত হওয়ার পর মাগরিবের নামাজ পড়ার আগেই ইফতার করে নেওয়া উত্তম, যাতে দ্রুত ইফতার করার সওয়াব পাওয়া যায়। (তিরমিজি ৬৯২)

৩. যা দিয়ে ইফতার করা উত্তম

খেজুর দিয়ে ইফতার করা মুস্তাহাব। খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করা সুন্নত।

كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُفْطِرُ عَلَى رُطَبَاتٍ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَإِنْ لَمْ تَكُنْ رُطَبَاتٌ فَتَمَرَاتٌ، فَإِنْ لَمْ تَكُنْ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ

‘রাসুলুল্লাহ (সা.) নামাজের আগে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না পেলে শুকনা খেজুর, আর তা-ও না পেলে কয়েক ঢোক পানি পান করতেন।’ (তিরমিজি ৬৯৪)

আপনার মতামত লিখুন

আগামীর আলো

সোমবার, ১৮ মে ২০২৬

যে নিয়মে ইফতার ও সেহরি করবেন

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আমল। হাদিসের আলোকে ইফতার ও সেহরির মৌলিক নিয়ম এবং দোয়াগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো—

ইফতার করার নিয়ম

১. সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা

সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করা মুস্তাহাব। এতে সুন্নতের অনুসরণ করা হয়।

لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ

‘মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, যতদিন তারা দ্রুত ইফতার করবে।’ (বুখারি ১৯৫৭, ১/২৬৩)

২. ইফতারের সময়

সূর্যাস্ত হওয়ার পর মাগরিবের নামাজ পড়ার আগেই ইফতার করে নেওয়া উত্তম, যাতে দ্রুত ইফতার করার সওয়াব পাওয়া যায়। (তিরমিজি ৬৯২)

৩. যা দিয়ে ইফতার করা উত্তম

খেজুর দিয়ে ইফতার করা মুস্তাহাব। খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করা সুন্নত।

كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُفْطِرُ عَلَى رُطَبَاتٍ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَإِنْ لَمْ تَكُنْ رُطَبَاتٌ فَتَمَرَاتٌ، فَإِنْ لَمْ تَكُنْ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ

‘রাসুলুল্লাহ (সা.) নামাজের আগে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না পেলে শুকনা খেজুর, আর তা-ও না পেলে কয়েক ঢোক পানি পান করতেন।’ (তিরমিজি ৬৯৪)

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো