বিশ্বখ্যাত ব্র্যান্ড কনকা ইলেকট্রনিকস-হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী ইলেক্ট্রো মার্ট ঈদুল আজহা পর্যন্ত বিশেষ প্রমোশনাল কার্যক্রম শুরু করেছে।
এতে খুচরা ক্রেতারা কনকা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন ক্রয় করলে একটি স্ক্র্যাচকার্ড পাবেন, যা ঘষা দিলেই স্বর্ণালংকার অথবা নগদ টাকাসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।
এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার বলেন, ‘তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরা ব্র্যান্ড কনকা ইলেকট্রনিকস-হোম অ্যাপ্লায়েন্স সামগ্রীতে দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে এখন কনকার ইলেকট্রনিকস সামগ্রী সহজলভ্য। যার সব কৃতিত্ব আমাদের পার্টনার, শুভানুধ্যায়ী, ক্রেতা ও ভোক্তারা।’
তিনি বলেন, ‘কনকা ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ।’ শিগগিরই বাজারে নিত্যনতুন মডেলের কনকা ও হাইকো রেফ্রিজারেটর এবং ফ্রিজার যুক্ত হতে যাচ্ছে বলেও জানান ইলেক্ট্রো মার্ট গ্রুপের এ কর্মকর্তা।
কনকা রেফ্রিজারেটর, ফ্রিজার ও সিলিং ফ্যান এখন সম্পূর্ণ বাংলাদেশেই তৈরি হচ্ছে। কনকা ইলেকট্রনিকসের প্রতিটি পণ্য দেশীয়, পরিবেশবান্ধব, সহজে ব্যবহারযোগ্য, সুলভ মূল্যের এবং গ্রাহকদের চাহিদা ও মননশীলতার সঙ্গে মানানসই ডিজাইন এবং সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি। এছাড়া কনকার হোম অ্যাপ্লায়েন্স পণ্য যেমন এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, প্রেসার কুকার, রাইস কুকার, ইলেকট্রিক আয়রণসহ বেশকিছু হোম অ্যাপ্লায়েন্স পণ্যের কিছু যন্ত্রাংশ আমদানি করে উৎপাদন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, জিএম (বিক্রয় ও বিপণন) মাহমুদুন নবী চৌধুরী ও এনএসএম জুলহাক হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন