ঢাকা    সোমবার, ১৮ মে ২০২৬
আগামীর আলো

সরকার আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর: আইনমন্ত্রী

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সরকার আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর: আইনমন্ত্রী
সরকার আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর: আইনমন্ত্রী

সরকার আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘সরকারি যেটা বরাদ্দ হবে, সেই বরাদ্দ জনগণের জন্য বরাদ্দ হয়। প্রত্যেকটা পয়সা সঠিক জায়গায় খরচ হচ্ছে, এটা নিশ্চিত করতে বলেছি।’

সরকারি কোনো দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে আসাদুজ্জামান বলেন, ‘যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, তাহলে শুধু তাঁর চাকরি যাবে। সঙ্গে তাঁর বিরুদ্ধে একটা মামলাও হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সামাজিক হানাহানি, মারামারি সমস্ত কিছু নিরপেক্ষভাবে প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছি। কারণ, গুটিকয়েক এ ধরনের মিসক্রিয়েন্টের কারণে সরকারের সব ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না।’

আসাদুজ্জামান বলেন, ‘আমরা প্রথম দিনই বলেছি, বাংলাদেশ রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সুতরাং আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধপরিকর। সেই পথ ধরেই আমরা হেঁটে যাব।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এদের যদি কেউ শেল্টার দেয়, তাদের শিকড় উপড়ে ফেলা হবে।’

আপনার মতামত লিখুন

আগামীর আলো

সোমবার, ১৮ মে ২০২৬

সরকার আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সরকার আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘সরকারি যেটা বরাদ্দ হবে, সেই বরাদ্দ জনগণের জন্য বরাদ্দ হয়। প্রত্যেকটা পয়সা সঠিক জায়গায় খরচ হচ্ছে, এটা নিশ্চিত করতে বলেছি।’

সরকারি কোনো দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে আসাদুজ্জামান বলেন, ‘যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, তাহলে শুধু তাঁর চাকরি যাবে। সঙ্গে তাঁর বিরুদ্ধে একটা মামলাও হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সামাজিক হানাহানি, মারামারি সমস্ত কিছু নিরপেক্ষভাবে প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছি। কারণ, গুটিকয়েক এ ধরনের মিসক্রিয়েন্টের কারণে সরকারের সব ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না।’

আসাদুজ্জামান বলেন, ‘আমরা প্রথম দিনই বলেছি, বাংলাদেশ রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সুতরাং আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধপরিকর। সেই পথ ধরেই আমরা হেঁটে যাব।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এদের যদি কেউ শেল্টার দেয়, তাদের শিকড় উপড়ে ফেলা হবে।’

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো