ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
আগামীর আলো

দুই চাচাতো বোনকে অপহরণের ঘটনায় আটক দুই যুবক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

দুই চাচাতো বোনকে অপহরণের ঘটনায় আটক দুই যুবক

কুমিল্লার মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরীকে অপহরণের ঘটনায় মেহেদী হাসান (২০) ও জুনায়েদ (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত দুই কিশোরীকেও উদ্ধার করা হয়। অপহৃত দুই কিশোরী সম্পর্কে আপন চাচাতো বোন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুই যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জুনায়েদ মুরাদনগর উপজেলা সদরের মুরাদনগর মধ্যপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে এবং মেহেদী হাসান পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার সুবিল ফাইতাবাজ গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে বর্তমানে মুরাদনগর মধ্যপাড়া এলাকায় ভাড়া থাকতো।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে কৌশলে দুই কিশোরীকে অপহরণ করে অভিযুক্তরা। পরে তাদের কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় নিয়ে ঘোরাফেরা করে। রাতের দিকে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার চাপানগর এলাকায় অবস্থান নেয় তারা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চাপানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, দুই নাবালিকাকে অপহরণের অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। মুরাদনগর থানা পুলিশের টিম এর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ভিকটিমদের উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বুধবার, ২০ মে ২০২৬

দুই চাচাতো বোনকে অপহরণের ঘটনায় আটক দুই যুবক

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো