সিনিয়র প্রতিবেদক
ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে চার ব্যবসায়ী ও এক মাটিখেকোকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, রমজানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলার দাউদপুর বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই দিন উপজেলা গোবিন্দপুর চকে অভিযান চালিয়ে অবৈধভভে কৃষি জমির মাটি কাটার অপরাধে মো. মামুন নামে এক মাটিখেকোকো ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন