ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
আগামীর আলো

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে নোহা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন গুরুতর আহত

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে নোহা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন গুরুতর আহত

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ছেপটখালী এলাকায় নোহা মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি ও কক্সবাজার থেকে টেকনাফগামী একটি নোহা মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চালক ও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজারের একটি হাসপাতালে পাঠান।

আহত ব্যক্তিদের মধ্যে সিএনজিচালক শফিকুল ইসলাম মুন্না রয়েছেন। অন্য আহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। আহত সবাই টেকনাফের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস বেলা ১টার দিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিদের বর্তমানে কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বুধবার, ২০ মে ২০২৬

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে নোহা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন গুরুতর আহত

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ছেপটখালী এলাকায় নোহা মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি ও কক্সবাজার থেকে টেকনাফগামী একটি নোহা মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চালক ও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজারের একটি হাসপাতালে পাঠান।

আহত ব্যক্তিদের মধ্যে সিএনজিচালক শফিকুল ইসলাম মুন্না রয়েছেন। অন্য আহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। আহত সবাই টেকনাফের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস বেলা ১টার দিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিদের বর্তমানে কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো