ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আগামীর আলো

রাজধানীর পান্থপথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর পান্থপথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ এলাকায় দূর্বৃত্তদের গুলিতে শফিকুল ইসলাম নামের এক বিএনপি নেতা আহত হয়েছেন। তিনি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক এবং জুতা ব্যবসায়ী বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বসুন্ধরা সিটি শপিংমলের বিপরীতে পাশে এ ঘটনা ঘটে। গুলিটি তার হাতে লেগেছে। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা শফিকুল ইসলামকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান রাজনীতির পাশাপাশি বসুন্ধরা সিটি এলাকার ফুটপাতে জুতার দোকানের জুতা সাপ্লায়ার।

তিনি আরও জানান, কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজরাই আজকে ওই এলাকায় শফিকুর রহমানকে হাতেনাতে পেয়ে তার কাছে চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন ধরে না; তা জানতে চায়। এক পর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত শফিকুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তিনি বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়েছেন। তবে সেটি বেরিয়ে গেছে বলে দাবি করেন তারা।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

রাজধানীর পান্থপথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ এলাকায় দূর্বৃত্তদের গুলিতে শফিকুল ইসলাম নামের এক বিএনপি নেতা আহত হয়েছেন। তিনি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক এবং জুতা ব্যবসায়ী বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বসুন্ধরা সিটি শপিংমলের বিপরীতে পাশে এ ঘটনা ঘটে। গুলিটি তার হাতে লেগেছে। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা শফিকুল ইসলামকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান রাজনীতির পাশাপাশি বসুন্ধরা সিটি এলাকার ফুটপাতে জুতার দোকানের জুতা সাপ্লায়ার।

তিনি আরও জানান, কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজরাই আজকে ওই এলাকায় শফিকুর রহমানকে হাতেনাতে পেয়ে তার কাছে চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন ধরে না; তা জানতে চায়। এক পর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত শফিকুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তিনি বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়েছেন। তবে সেটি বেরিয়ে গেছে বলে দাবি করেন তারা।

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো