ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
আগামীর আলো

বিএনপিপন্থী শিক্ষকদের একগুচ্ছ দাবি, শিক্ষামন্ত্রী বললেন-প্রধানমন্ত্রীকে জানাব

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপিপন্থী শিক্ষকদের একগুচ্ছ দাবি, শিক্ষামন্ত্রী বললেন-প্রধানমন্ত্রীকে জানাব
বিএনপিপন্থী শিক্ষকদের একগুচ্ছ দাবি, শিক্ষামন্ত্রী বললেন-প্রধানমন্ত্রীকে জানাব

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণসহ একগুচ্চ দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান।

শিক্ষক নেতাদের এসব দাবি গুলো প্রধানমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, ‘আপনাদের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে।’ পাশাপাশি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হবে বলে জানান।

শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার কথা জানিয়ে হছানুল হক মিলনে বলেন, ‘আমরা দুর্নীতি করি না, করব না, কাউকে করতেও দেবো না’—এ অবস্থানে অটল থাকার কথা জানান তিনি।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। তিনি বলেন, ‘আমি প্রতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী—কেউই দুর্নীতি করবে না।’ মন্ত্রণালয়ের কাজে কোনো রাজনীতিকরণও হবে না বলে স্পষ্ট করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতি ও রাজনীতিকরণমুক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বুধবার, ২০ মে ২০২৬

বিএনপিপন্থী শিক্ষকদের একগুচ্ছ দাবি, শিক্ষামন্ত্রী বললেন-প্রধানমন্ত্রীকে জানাব

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণসহ একগুচ্চ দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান।

শিক্ষক নেতাদের এসব দাবি গুলো প্রধানমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, ‘আপনাদের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে।’ পাশাপাশি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হবে বলে জানান।

শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার কথা জানিয়ে হছানুল হক মিলনে বলেন, ‘আমরা দুর্নীতি করি না, করব না, কাউকে করতেও দেবো না’—এ অবস্থানে অটল থাকার কথা জানান তিনি।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। তিনি বলেন, ‘আমি প্রতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী—কেউই দুর্নীতি করবে না।’ মন্ত্রণালয়ের কাজে কোনো রাজনীতিকরণও হবে না বলে স্পষ্ট করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতি ও রাজনীতিকরণমুক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী।

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো