ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
আগামীর আলো

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান

জুলাই গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর ধানমন্ডির আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল উত্তেজিত জনসাধারণ। এবার প্রায় দেড় বছর পর সেই কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু ছবি রেখে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী স্লোগান দিয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের ১০-১২ জন নেতাকর্মীকে ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে দেখা যায়।

এ বিষয়ে সংগঠনটির একজন নেত্রী টেলিফোনে গণমাধ্যমকে জানান, আজকে আমরা একটু রিস্ক নিয়েই গিয়েছি। ধানমন্ডির এই আওয়ামী লীগ অফিস আবারও মুখরিত হয়ে উঠবে– এমন আশাও প্রকাশ করেন তিনি।

এর আগে, ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা ১৫ বছরের শাসনাবসান ঘটে আওয়ামী লীগের। সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন চলে যায় জনতার দখলে। সেখানে ব্যাপক ভাংচুর-লুটপাট চলে।

সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও হামলা হয়। ওই কার্যালয়ের তিনটি ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

সোমবার, ১১ মে ২০২৬

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর ধানমন্ডির আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল উত্তেজিত জনসাধারণ। এবার প্রায় দেড় বছর পর সেই কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু ছবি রেখে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী স্লোগান দিয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের ১০-১২ জন নেতাকর্মীকে ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে দেখা যায়।

এ বিষয়ে সংগঠনটির একজন নেত্রী টেলিফোনে গণমাধ্যমকে জানান, আজকে আমরা একটু রিস্ক নিয়েই গিয়েছি। ধানমন্ডির এই আওয়ামী লীগ অফিস আবারও মুখরিত হয়ে উঠবে– এমন আশাও প্রকাশ করেন তিনি।

এর আগে, ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা ১৫ বছরের শাসনাবসান ঘটে আওয়ামী লীগের। সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন চলে যায় জনতার দখলে। সেখানে ব্যাপক ভাংচুর-লুটপাট চলে।

সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও হামলা হয়। ওই কার্যালয়ের তিনটি ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ।

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো