ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
আগামীর আলো

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার
জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি। নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, গণ-অভ্যুত্থানের সময় ১৮ জুলাই আফতাবনগর এলাকায় ছাত্র-জনতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন রাকিব হোসেন। ১৯ জুলাই আফতাবনগরের বটগাছতলায় বিজিবির গুলিতে শহীদ হন তিনি।

জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের ডেটাবেইস ‘জুলাই শহীদ ডটকমের’ তথ্য বলছে, রাকিব একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই দুপুর ১২টায় আফতাবনগরে পুলিশের গুলিতে আহত হন তিনি। বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। তিন দিন পর ঢাকা মেডিকেল কলেজের মর্গে তাঁর লাশ পাওয়া যায়।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বুধবার, ২০ মে ২০২৬

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি। নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, গণ-অভ্যুত্থানের সময় ১৮ জুলাই আফতাবনগর এলাকায় ছাত্র-জনতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন রাকিব হোসেন। ১৯ জুলাই আফতাবনগরের বটগাছতলায় বিজিবির গুলিতে শহীদ হন তিনি।

জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের ডেটাবেইস ‘জুলাই শহীদ ডটকমের’ তথ্য বলছে, রাকিব একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই দুপুর ১২টায় আফতাবনগরে পুলিশের গুলিতে আহত হন তিনি। বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। তিন দিন পর ঢাকা মেডিকেল কলেজের মর্গে তাঁর লাশ পাওয়া যায়।

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো