ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
আগামীর আলো

আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুক: তারেক রহমানকে নিয়ে কনকচাঁপার ফেসবুক পোস্ট

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুক: তারেক রহমানকে নিয়ে কনকচাঁপার ফেসবুক পোস্ট
আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুক: তারেক রহমানকে নিয়ে কনকচাঁপার ফেসবুক পোস্ট

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাছেন। এ তালিকায় আছেন বিনোদন অঙ্গনের তারকারাও। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা এক আবেগঘন বার্তায় তিনি নতুন প্রধানমন্ত্রীর সাফল্য ও দেশের মঙ্গল কামনা করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে কনকচাঁপা লেখেন, আল্লাহ এই ঐতিহাসিক মুহূর্তে তাকে ও দেশবাসীকে সম্মানিত করেছেন। পুরো বিশ্ব এই ঘটনার সাক্ষী এ জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রার্থনা করেন, আল্লাহ যেন তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত, সুখী ও সমৃদ্ধ রাখেন। পোস্টের শেষাংশে তিনি ‘আমিন’ লিখে দোয়া সম্পন্ন করেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিল্পী কনকচাঁপার এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সমর্থকরা তার পোস্টে শুভকামনা ও অভিনন্দন জানিয়ে মন্তব্য করছেন। রাজনৈতিক পটপরিবর্তনের এই সময়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখদের প্রতিক্রিয়াও আলোচনায় উঠে এসেছে।

আপনার মতামত লিখুন

আগামীর আলো

বুধবার, ২০ মে ২০২৬

আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুক: তারেক রহমানকে নিয়ে কনকচাঁপার ফেসবুক পোস্ট

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাছেন। এ তালিকায় আছেন বিনোদন অঙ্গনের তারকারাও। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা এক আবেগঘন বার্তায় তিনি নতুন প্রধানমন্ত্রীর সাফল্য ও দেশের মঙ্গল কামনা করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে কনকচাঁপা লেখেন, আল্লাহ এই ঐতিহাসিক মুহূর্তে তাকে ও দেশবাসীকে সম্মানিত করেছেন। পুরো বিশ্ব এই ঘটনার সাক্ষী এ জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রার্থনা করেন, আল্লাহ যেন তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত, সুখী ও সমৃদ্ধ রাখেন। পোস্টের শেষাংশে তিনি ‘আমিন’ লিখে দোয়া সম্পন্ন করেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিল্পী কনকচাঁপার এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সমর্থকরা তার পোস্টে শুভকামনা ও অভিনন্দন জানিয়ে মন্তব্য করছেন। রাজনৈতিক পটপরিবর্তনের এই সময়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখদের প্রতিক্রিয়াও আলোচনায় উঠে এসেছে।

আগামীর আলো

সম্পাদক ও প্রকাশক: আসাদুজ্জামান
কপিরাইট © ২০২৫ আগামীর আলো