সাংবাদিকেরা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করলে সমাজের অনেক সমস্যা সহজেই দূর হয়ে যায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, রাজনীতিবিদদের মতো সাংবাদিকতার দায়িত্বও বেশ কঠিন। কখনো কখনো মনে হয় সাংবাদিকতার দায়িত্ব পালন করা রাজনীতিবিদদের কাজের চেয়েও বেশি চ্যালেঞ্জিং। সাংবাদিকদের রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম।ডিআরইউর ভূমিকার প্রশংসা করে ড. মঈন খান বলেন, পেশাগত সীমানার মধ্যে থেকে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে নিজস্ব সুনাম বজায় রেখেছে। আগামীতেও এই বস্তুনিষ্ঠতা ও আদর্শ বজায় রাখলে দেশের মানুষ তাদের আরও বেশি সম্মান জানাবে।ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানসহ অনেকে।তিনি।গ্রী এসি অফিশিয়াল শোরুম লোকেশন ও যোগাযোগগ্রী এসি শোরুম ঢাকাবাংলাদেশে গ্রী এসি ইনভার্টার দাম গ্রী এসি প্রাইস ইন বাংলাদেশ গ্রী এসি শোরুম গ্রী এসির দাম কত?