সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসা থেকে বের হওয়ার পর মনিরুল ইসলাম মাহিদ নামে ১২ বছরের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত ২৯ আগস্ট ২০২৬ আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ মনিরুল ইসলাম মাহিদ মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবার নাম নুরুল ইসলাম। তাদের স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আইরমারা, ফুকুরহাটি এলাকায়।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত মাহিদের সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।কেউ মনিরুল ইসলাম মাহিদের সন্ধান পেলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৭৯৭৫৭৬৯০৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।গ্রী এসি অফিশিয়াল শোরুম লোকেশন ও যোগাযোগগ্রী এসি শোরুম ঢাকাবাংলাদেশে গ্রী এসি ইনভার্টার দাম গ্রী এসি প্রাইস ইন বাংলাদেশ গ্রী এসি শোরুম গ্রী এসির দাম কত?